ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা
ডিজিটাল আইটি সেবা

৯ম ও ১০ম শ্রেণির বাংলাদেশ বিশ্বপরিচয়ের ১ম অধ্যায়ের বোর্ড প্রশ্ন

SSC BGS Chapter One Board Questions. ৯ম ও ১০ম শ্রেণির বাংলাদেশ বিশ্বপরিচয়ের ১ম অধ্যায়ের বোর্ড প্রশ্ন। 

Class Nine & Ten BGS Hand Note. SSC BGS Board Questions.


SSC BGS Board Questions



রাজশাহী বোর্ড = ২০১৯
মহিন তার দাদার সাথে সকালে বাইরে হাঁটতে বের হয়ে দেখল অনেক মানুষ খালি পায়ে ফুল হাতে নিয়ে গান গাইতে গাইতে কোথায় ফুল দিতে যাচ্ছে। মহিন তার দাদার কাছে উক্ত ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে, দাদা তার ছাত্রজীবনের একটি আন্দোলন করতে গিয়ে ছাত্র ও সাধারণ মানুষ আন্দোলনের কথা বলেন, যে আন্দোলন করতে গিয়ে ছাত্র ও সাধারণ মানুষ পুলিশের গুলিতে শহিদ হয়। ফলশ্রুতিতে তারা গিয়ে ছাত্র ও সাধারণ মানুষ পুলিশের গুলিতে শহিদ হয়। ফুলশ্রুতিতে তারা নিজেদের অধিকার আদায়ে সফল হয়। 

(ক) মৌলিক গণতন্ত্র কাকে বলে ? 

(খ) ৬ দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন ? 

(গ) উদ্দীপকে মহিনের দাদা মহিনকে যে আন্দোলনের কথা শোনালেন তার পটভূমি ব্যাখ্যা কর। 

(ঘ) “উক্ত আন্দোলনের জন্যই বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে।” তোমার পাঠ্যবইয়ের আলোকে মতামত বিশ্লেষণ কর। 


যশোর বোর্ড = ২০১৯ 
ঘটনা-১ঃ জনাব ফজলুল “খ” দেশের একজন রাজনৈতিক নেতা। সরকারের অপশাসনের কারণে অধিকাংশ মানুষ তাদের অধিকার উপভোগ করতে পারে না। তাই জনাব ফজলুল অন্য তিনটি দলকে পরাজিত করে। জনাব ফজলুল জয়ী হলেও তিনি পূর্ণ সময় ক্ষমতায় থাকতে পারেননি। 

ঘটনা-২ঃ জনাব সোহান একটি কমিটির প্রধান। দেশের সকল মানুষের কল্যাণের জন্য একটি বিশেষ কাজ করতে একটি নতুন গ্রুপ এ কমিটিতে যোগ দেয়। এজন্য তারা একটি মিটিংয়ে বসে। মিটিং এর তথ্য বিরোধী পক্ষের কাছে ফাঁস হয়ে যায়। এজন্য জনাব সোহানের বিরুদ্ধে একটি মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সাধারণ জনগণের শক্তিশালী আন্দোলনের কারণে জনাব সোহানকে মুক্তি দেওয়া হয়। 

(ক) ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ? 

(খ) আমরা আমাদের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হব কেন ? 

(গ) “খ” দেশটির নির্বাচনটি তোমার পাঠ্যবইয়ের কোন নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ ? ব্যাখ্যা কর। 

(ঘ) “ঘটনা-২ এর সাথে তোমার পাঠ্যবইয়ের যে ঘটনাটির মিল আছে তা পূর্ব বাংলার জনগণকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে।” বিশ্লেষণ কর। 


যশোর বোর্ড = ২০১৯ 
নিচের ছবির ছক দুটি লক্ষ করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 
SSC BGS Board Questions


(ক) ২১ মার্চ ১৯৪৮ সাল রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ কী ঘোষণা দেন ? 

(খ) মৌলিক গণতন্ত্র কী ? ব্যাখ্যা কর। 

(গ) চিত্রের “ক”” ছকে পাকিস্তান আমলের পূর্ব পাকিস্তানের প্রতি কোন ধরনের বৈষম্যের চিত্র প্রতিফলিত হয়েছে ? ব্যাখ্যা কর। 

(ঘ) “ক” ও “খ” ছকে প্রদর্শিত বৈষম্যগুলোই কি ছয় দফা আন্দোলনের ক্ষেত্রে প্রস্তুত করেছিল ? বিশ্লেষণ কর। 



চট্টগ্রাম বোর্ড = ২০১৯ সাল
মি. জামান ১০ম শ্রেণির “বাংলাদেশ ও বিশ্বপরিচয়” বিষয়ের একজন শিক্ষক। তিনি আজকে শ্রেণিতে- 

একটি নির্বাচন নিয়ে আলোচনা করেন, নির্বাচনের চারটি দল যুক্ত হয়ে একটি জোট গঠন করে। অতঃপর তিনি অপর একটি সাধারণ নির্বাচনের কথা বলেন যা “এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে” অনুষ্টিত হয়। এতে একটি দল জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 

(ক) ছয় দফা কর্মসূচি কী ? 

(খ) কোন মামলাকে তৎকালীন শাসকগোষ্ঠী কর্তৃক ষড়যন্ত্র মামলা বলা হয় ? ব্যাখ্যা কর। 

(গ) উদ্দীপকের প্রথম অংশে আলোচিত নির্বাচন কোনটি ? ব্যাখ্যা কর। 

(ঘ) “উদ্দীপকের শেষাংশ আলোচিত নির্বাচনের হাত ধরে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ”- মতামত দাও। 


বরিশাল বোর্ড = ২০১৯ সাল 
দৃশ্যপট - ১ ঃ জনাব X এলাকার বঞ্চিত জনগণের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি-দাওয়া সরকারের নিকট পেশ করেন। দাবিগুলো হলো সুষ্ঠ ভোটাধিকার প্রয়োগ, আইন-শৃঙ্খলার উন্নয়ন ও এলাকার নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়করণ। কিন্তু একটি কুচক্রি মহল তার কার্যক্রমকে নস্যাৎ করার জন্য দমনপীড়ন নীতি গ্রহণ করেন। 

দৃশ্যপট-২ ঃ “ক” এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটি “স্বার্থান্বেষী” মহল দ্বারা শোষিত হয়ে আসছে। এ বঞ্চনার হাত থেকে রক্ষা পেতে আনিছ এলাকার সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ শুরু করেন। যা পরবর্তীতে আন্দোলনে রূপ নে। এ আন্দোলনের ফলশ্রুতিতে “ক” এলাকার মানুষ শোষণ ও বঞ্চনার হাত থেকে রক্ষা পায়। 

(ক) ২১ দফার ১ম দফাটি লিখ। 

(খ) মৌলিক গনতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা কর। 

(গ) দৃশ্যপট-১ এর ঘটনায় জনাব X এর কর্মসূচির সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা কর। 
(ঘ) দৃশ্যপট-২ এর ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের যে ঘটনার সাদৃশ্য রয়েছে তা চিহ্নিত কর এবং উক্ত ঘটনাটি কী আমাদের স্বাধীনতা আন্দোলনকে প্রভাবিত করেছে ? বিশ্লেষণ কর। 


দিনাজপুর বোর্ড = ২০১৯ সাল 
রিফাতের দাদা ওয়াজেদ আলী দেশের গল্প শোনাতে গিয়ে রিফাতকে একটি আন্দোলনের বর্ণনা দিলেন, যা ৪০ এর দশকে শুরু হয়ে ৫০ এর দশকে শেষ হয় এবং এ আন্দোলনে ্অনেক ছাত্রজনতা শহিদ হয়। রিফাতের দাদার দেওয়া একটি বই পড়ে সে জানতে পারল, এ দেশের একজন মহান নেতা জনগণের অধিকার আদায়ে শাসকগোষ্ঠীর নিক তার অঞ্চলের জন্য মুদ্রা, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তাসহ ভোটাধিকারের দাবি পেশ করেন। 

(ক) বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে ? 

(খ) পাকিস্তান সরকারকে কীভাবে আগরতলা মামলা প্রত্যাহারে বাধ্য করা হয় ? 

(গ) উদ্দীপকে রিফাতের দাদা  যে আন্দোলনের কথা শোনালেন তা ব্যাখ্যা কর। 

(ঘ) উদ্দীপকে বর্ণিত মহান নেতার পেশকৃত দাবিনামা বাঙালির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে- বিশ্লেষণ কর। 


এই আর্টিকেলের মাধ্যমে ২০১৯ সালের ১ম অধ্যায় থেকে আসা সকল প্রশ্নগুলো দেওয়া হয়েছ। আশা করি আর্টিকেলটি অনেকের উপকারে আসবে। অনেক ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে আর্টিকেলটি পড়ার জন্য। 

Post a Comment

0 Comments